১১ লাখ শেয়ার বিক্রি হচ্ছে

প্রকাশঃ জুন ১৭, ২০১৫ সময়ঃ ২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bankপুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের এক উদ্যোক্তা ব্যাংকটির ১১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে তিনি শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মোহাম্মদ আনোয়ার পাশা নামে এক উদ্যোক্তা তার হাতে থাকা এনসিসি ব্যাংকের ৪৬ লাখ ৭ হাজার ৪৮৮ শেয়ারের মধ্যে ১১ লাখ শেয়ার বিক্রি করবেন। বাজারদরে স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে তিনি এসব শেয়ার বিক্রি করবেন।

বুধবার বেলা ১টায় এনসিসি ব্যাংকের সর্বশেষ লেনদেন দর ছিল ৯.৯০ টাকা।

২০০০ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G