খালেদার মামলার পরবর্তী শুনানি ২৩ জুলাই

প্রকাশঃ জুন ১৮, ২০১৫ সময়ঃ ১:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

Khaleda-Zia-2জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি ২৩ জুলাই ধার্য করেছেন আদালত।

এর আগে আদালতে হাজিরা দিতে সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আদালতে মামলা দুটির সাক্ষ্যগ্রহণের মুলতবি চেয়ে সময় আবেদনের জন্য শুনানি চলে।

গত ২৫ মে বেগম খালেদা জিয়া একই আদালতে হাজিরা দেন। ওই দিন খালেদা জিয়ার আইনজীবীরা শুনানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ছিল না মর্মে আবেদন করলে ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ১৮জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতিমদের সহায়তা করার উদ্দেশে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাত করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

অন্যদিকে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

এর আগে, কয়েক দফা  শুনানিতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। গত ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। এর পরের শুনানির দিনে আদালতে হাজির হননি বিএনপি প্রধান।

 

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G