রমজানে মুক্তি পাচ্ছে না ছবি!

প্রকাশঃ জুন ১৯, ২০১৫ সময়ঃ ৫:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

9_957041444রমজান মাসে মানুষ এমনিতেই বিনোদন থেকে বেশ সংযত থাকে। এ অবস্থায় নতুন কোনো ছবি নিতে চান না হল মালিকরা। পুরোনো ছবি দিয়েই কোনোরকমে খরচের অংশটুকু মেটাতে পারলেই বেঁচে যান। তাই আগামী ঈদের আগে মুক্তি পাচ্ছে না কোনো চলচ্চিত্র।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দি বলেন, এমনিতেই দর্শক হলে আসে না, রোজায় ছবি দেখাটা অনেকেই পাপ মনে করে। এই কারণে আমরা নতুন ছবি নিতে চাই না। পুরোনো ছবি চালিয়ে কোনোভাবে সিনেমা হলের খরচটা তুলতে চেষ্টা করি।

প্রযোজক সমিতি থেকে জানা যায়, চলতি রোজায় ছবি মুক্তির জন্য কোনো পরিচালক ছবির নাম অ্যান্ট্রি করাননি। এ কারণে রোজার মধ্যে নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না। তবে ঈদের জন্য একাধিক ছবির নাম এরই মধ্যে অ্যান্ট্রি করানো হয়েছে। তবে কোন কোন ছবি ঈদে মুক্তির জন্য অনুমতি পাবে, তা এখনই বলা যাচ্ছে না।

এদিকে, পরিচালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার বলেন  আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ, যে কারণে আমরা রোজায় ছবি মুক্তির পক্ষে না। এ ছাড়া যেহেতু রোজায় দর্শক সমাগম কম থাকে, তাই প্রযোজকরাও নতুন ছবি মুক্তি দিতে চান না।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G