৪ জনকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ জুন ২০, ২০১৫ সময়ঃ ১০:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৭ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:

hottaজয়পুরহাট জেলার পাঁচবিবিতে শ্বশুরবাড়িতে অবস্থানকালে ছেলে, শাশুড়ি ও শ্যালিকাসহ চারজনকে কুপিয়ে হত্যা করেছে জামাতা।

শুক্রবার রাতে উপজেলার ভীমপুর গ্রামের আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় শনিবার সকালে জামাতাকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রী শশীলয় মাড্ডির সঙ্গে তার স্বামী সুমনের ঝগড়া হয়। এক পর্যায়ে সুমন উত্তেজিত হয়ে শশীলয়, ছেলে সানী (৮), শাশুড়ি সন্ধ্যারাণী (৫০), শ্যালিকা তেরেজা মাড্ডিসহ (১৭) আরও এক আত্মীয়কে কোপায়। এতে ঘটনাস্থলেই ছেলে, শাশুড়ি, শ্যালিকা ও এক আত্মীয় নিহত হন।

জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) রুবেল হোসেন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ওই ঘটনায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন। সুমনকে আটক করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G