রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৯:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

truck fire 3রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধ ও হরতাল সমর্থকরা।

আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কাপাশিয়া এলাকায় এ আগুন দেওয়া ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগে ট্রাকটি ভস্মীভূত হয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পণ্য নিয়ে ট্রাক যাওয়ার সময় হঠাৎ করে একদল লোক লাঠিসোটা নিয়ে ট্রাকটির গতিরোধ করে। পরে পেট্রোল ঢেলে তাতে আগুন দেয়।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, জামায়াত-শিবির কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

প্রতিক্ষণ/এডি/জামাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G