ফখরুলের মুক্তি, বড় বাধা সরকার

প্রকাশঃ জুন ২৩, ২০১৫ সময়ঃ ১:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

thumbবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব মামলায় জামিন পাওয়ার পরও সরকারের সদিচ্ছা সবচেয়ে বড় বাধা বলে মনে করে বিএনপি।

নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।

তিনি বলেন, মির্জা ফখরুলের মুক্তি পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। সরকারের স্বদিচ্ছার অভাবে মির্জা ফখরুলের জামিন পেতে বিলম্ব হচ্ছে। মির্জা ফখরুলের ১৬ কেজি ওজন কমেছে। তিনি নানা জঠিল রোগে ভুগছেন। তার সুচিকিৎসার প্রয়োজন। আমরা সরকারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। সরকারের কাছে আহবান জানাই সকল বাধা অপসারন করে ফখরুলকে জামিনে মুক্তি দেন।

আসাদুজ্জামান রিপন বলেন, সরকার বিরোধী দলের উপর যে আচরণ করছে তা নজির বিহীন ও ন্যক্কারজনক। বিএনপি নেতারা কে কি কাজ করতে পারে তা সরকারসহ আইন-শৃঙ্খলা বাহিনী জানে। তারপরও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার নামে রমজান মাসে গ্রেফতারি পরয়োনা জারি করা দুঃখ জনক।

বিএনপির এই নেতা বলেন,  আমরা বিশ্বাস করি সরকারের উপরের মহল বিরোধী দলের নেতামর্কীদের চার্জশীটের ব্যপারে সিদ্ধান্ত নেয়নি। প্রশাসনের একটি অংশ বাণিজ্য করার জন্য চার্জশিট দিয়েছে।  গাড়ি ভাংচুরের ঘটনায় রমনা থানা যুবদলের সভাপতি সৈয়দ  মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে আসাদুজ্জামান রিপন বলেন, ‘সরকারের সঙ্গে সমঝোতা, আন্তিরকতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে দেশের গণতন্ত্রকে টেকসই করতে চায় বিএনপি। কিন্তু সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে এই সম্পর্ক নষ্ট করতে চায়। আর এ কারণে দেশে রাজনৈতিক তিক্ততা আরো বৃদ্ধি পাচ্ছে।’

প্রতিক্ষণ/এডি/ফাহিম




আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G