পাকিস্তানে তাপদাহে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল

প্রকাশঃ জুন ২৫, ২০১৫ সময়ঃ ১০:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

pakপ্রচণ্ড তাপদাহে পাকিস্তানে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র সিন্ধুতেই মারা গেছেন এক হাজার ১১ জন। হাসপাতালগুলোয় উপচে পড়ছে হিটস্ট্রোকসহ গরমে হতাহত রোগী।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সিন্ধুতে মারা যাওয়া এক হাজার ১১ জনের মধ্যে বুধবারই মারা গেছেন ২২৯ জন। প্রদেশটিতে মোট মৃতের সাড়ে নয়শ জনই করাচির বাসিন্দা।
pk
এদিকে, বুধবার থেকে তাপদাহ খানিকটা কমে আসায় সিন্ধু এলাকায় খানিকটা স্বস্তি মিলেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। হাসপাতালগুলোয়ও নতুন রোগী ভর্তি হওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। টানা এক সপ্তাহের তাপদাহ শেষে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে ও সর্বনিন্ম তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতাও বেড়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকবে।

 

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G