আঙুলের ছাপেই খুলবে দরজা

প্রকাশঃ জুন ২৫, ২০১৫ সময়ঃ ১১:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

lock-2-24422এবার বুড়ো আঙুলের ছাপ দিয়েই খোলা যাবে দরজা। চাবি দিয়ে দরজার লক খোলার দিন শেষ হয়ে আসছে। ‘ওলা লক’ নামের বিশেষ প্রযুক্তির এ লক আঙুলের ছাপ শনাক্ত করে ঘরে ঢোকার সুযোগ দেবে।

ডেইলি মেইল সোমবার জানিয়েছে, চীনের একদল ডিজাইনার এর নকশা করেছেন। ওলা অ্যাপ ব্যবহার করে আঙুলের ছাপ সংরক্ষণের মাধ্যমে এ লক ব্যবহার করা যাবে।

এটি এক সেকেন্ডরও কম সময়ের মধ্যে আঙুলের ছাপ শনাক্ত করতে পারে। গৃহকর্তা নিজের পাশাপাশি বন্ধু ও নিকটাত্মীয়দের আঙুলের ছাপও এর মাধ্যমে সংরক্ষণ ও গৃহে প্রবেশের ব্যবস্থা করতে পারবেন।

এতে একবার ব্যাটারি লাগালে তা দিয়ে ৩০ হাজারেরও বেশিবার খোলা যাবে। আগামী বছরের মে মাসে বাজারে আসতে পারে এ বিশেষ লকটি। এটি কিনতে গুনতে হবে ১৭৯ ডলার।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G