একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ

প্রকাশঃ জুন ২৫, ২০১৫ সময়ঃ ৪:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Untitledবৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ হবে।

আজ দুপুরে একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়,স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান, www.xiclassadmission.gov.bd সাইডে ও শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আসফাকুস সালেহীন  জানান, প্রথম মেধা তালিকা প্রকাশের পর দ্বিতীয় মেধা তালিকা এবং যারা আবেদনের সুযোগ পায়নি তারাও আবেদনের সুযোগ পাবে।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, বিলম্ব ফি ছাড়া ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। আর বিলম্ব ফি দিয়ে ২৬ জুলাই পর্যন্ত ভর্তি চলবে।

গত ৬ জুন থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সারা দেশে কলেজে ভর্তির জন্য আবেদন করে।

ভর্তি শেষে ১ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G