সোমালিয়ায় নিহত ৩০

প্রকাশঃ জুন ২৬, ২০১৫ সময়ঃ ৫:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Somalia_thereport24দক্ষিণ সোমালিয়ার  বিদ্রোহী গ্রুপ আল শাবাব আফ্রিকান ইউনিয়নের  একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে । এতে নিহত হয়েছেন অন্তত ৩০ জন।বিবিসির খবরে শুক্রবারের ওই হামলায় নিহতরা সেনা সদস্য নাকি বেসামরিক লোক তা বলা হয়নি।

অন্যদিকে,বার্তা সংস্থা রয়টার্স  আল শাবাবের এক মুখপাত্রের বরাত দিয়ে বলেছে,হামলায় অন্তত ৩৫ সেনা নিহত হয়েছেন।

বিবিসি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে  বলেছে, এক আত্মঘাতী গাড়িবোমা হামলাকারী লীগো শওরের ওই ঘাঁটিতে হামলা চালায়। এর পরপরই বুরুন্ডি সেনাদের সঙ্গে আল শাবাবের যোদ্ধাদের সংঘর্ষ বাধে।

আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশ হিসেবে বুরুন্ডি সেনারা ওই ঘাঁটি পরিচালনা করে। সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের অন্তত ২০ হাজার সেনা রয়েছে।

খবরে জানানো  হয়েছে, আল শাবাবের দাবি, তারা ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। তবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি বিবিসি।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G