ভবন ধসে স্কুল ছাত্রী নিহত

প্রকাশঃ জুন ২৭, ২০১৫ সময়ঃ ১:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

dathটানা বর্ষণে খুলনায় ঝুঁকিপূর্ণ পুরনো ভবনের ছাদ ধসে আবিদা আরিফিন শাপলা নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

শনিবার নগরীর আহসান আহমেদ রোডের একটি দ্বিতল ভবনের মাঝ বরাবর ধসলে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহত আবিদা আরিফিন শাপলা ওই এলাকার ইমামুল হাকিম টিটোর মেয়ে।

প্রতিবেশিরা জানান,নগরীর ৫১ আহসান আহমেদ রোডস্থ নিজ বাসভবনে সেহরি খেয়ে ঘুমিয়ে ছিলেন শাপলা ও তার পরিবারের সদস্যরা। হঠাৎ সকালে দ্বিতল ভবনের মাঝ বরাবর ধসে ঘুমন্ত শাপলার ওপর পড়ে। এতে সে মারাত্মক আহত হয়।তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা ইমামুল হাকিম টিটো জানান, একই সময় পাশের কক্ষে ছোট ছেলে ফয়সালসহ অন্যরা থাকলেও তারা অক্ষত রয়েছে। এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের লোকজন ভবনের ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ শুরু করেছেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ সরদার বলেন, কয়েক দিনের বৃষ্টিতে পুরনো এ ভবনটির ভিত নড়বড়ে হওয়ায় ছাদের একাংশ ধসে পড়ে।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

 


আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G