রোজায় পানিশূন্যতায় করনীয়

প্রকাশঃ জুন ২৭, ২০১৫ সময়ঃ ৮:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

roja paniরোজায় সারাদিন পানাহার না করে থাকার কারণে, অনেকের মাঝে দেখা দেয় তীব্র পানিশূন্যতার প্রভাব। এই প্রভাবের কারণে তাৎক্ষনিক ভাবে কেউ কোন সমস্যায় না পড়লেও, এর দীর্ঘ মেয়াদি সমস্যা দেখা দিতে পারে। তাই পানিশূন্যতা রোধে কিছু নিয়ম মেনে চলতে হবে:-

ইফতারি আর সেহেরি পর্যন্ত বয়স, ওজন আর উচ্চতা ভেদে দৈনিক ৮ গ্লাস পানি পান করা প্রয়োজন। কিন্তু আমাদের মাঝে এমন অনেকেই আছেন, যাদের শরীরে প্রচুর ঘাম হয় এবং যাদের প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয়। তাই তাদের জন্য অবশ্যই পানি পান করার পরিমান বাড়াতে হবে। একজন ব্যক্তির ওজন আর উচ্চতা পরিমাপ করে তাদের ৯-১২ গ্লাস পানি পান করা প্রয়োজন।

পানি সল্পতা রোধ করতে, অবশ্যই সেহেরিতে চা-কফি পান করা বর্জন করতে হবে। এই জাতীয় পানীয় আমাদের দেহের পানির চাহিদা বাড়ায়।

রোজায় অতিরিক্ত লবনাক্ত খাবার বর্জন করা প্রয়োজন। অতিরিক্ত লবন দেহ থেকে পানি শুষে নিয়ে দেহের পানির চাহিদা বাড়িয়ে দেয়। মিনারেল তথা K+ যুক্ত খাবার সেহেরি আর ইফতারে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। এসকল খাবার আমাদের দেহ থেকে পানিসল্পতা দূরীকরণে বিশেষ ভূমিকা রাখে। এজাতীয় খাবারগুলো হল, খেজুর, আম, কলা ইত্যাদি।

প্রতিদিন অবশ্যই সুষমজাতীয় খাবার খেতে হবে। পুষ্টিকর সুষম খাবার আমাদের শরীর ভালো রাখতে এবং শরীরের পানির চাহিদা পূরণে সাহায্য করে। রমজান মাসে অবশ্যই অতিরিক্ত তেলে ভাজা খাবার পরিহার করতে হবে। কারন এ জাতীয় খাবার আমাদের পরিপাক ক্রিয়ায় বাধা প্রদান করে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G