বিএনপিকে হোয়াইটওয়াশ করবে আওয়ামী লীগ

প্রকাশঃ জুন ২৮, ২০১৫ সময়ঃ ৪:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Nasimমধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের আগে কোন নির্বাচনের সম্ভাবনা নেই। ওই নির্বাচনে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হোয়াইটওয়াশ করা হবে।

রোববার বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া প্রতি পদে পদে ভুল করছেন, আর আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চাই আপনি (খালেদা) রাজনীতির মাঠে থাকুন, ২০১৯ সালে জাতীয় নির্বাচনে আপনার সঙ্গে ফাইনাল খেলা হবে।

‘আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না, আপনার সঙ্গে মাঠে খেলেই জিততে চাই। ওই নির্বাচনে আপনাকে হোয়াইটওয়াশ করা হবে। তাই আমরা চাই আপনি সুস্থ্য থাকুন।’

তিনি বলেন, সমঝোতা হবে, তবে কোন খুনি কিংবা ঘাতকের সঙ্গে নয়। তাদের জন্য গণতন্ত্র হবে না, তাদের সঙ্গে কোনো আপোষও হবে না।

মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া বিভিন্ন সময় যেভাবে কথা বলছেন, তা গণতন্ত্রের ভাষা নয়। উনি বর্তমান সরকারকে জালেম বলেন, কিন্তু তার মতো জালেম এদেশে আর কেউ নেই।

তিনি বলেন, খালেদা জিয়া বলেন- তার দলের ৪৯হাজার নেতা-কর্মী নাকি কারাগারে আছেন? এটা গায়েবি মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।

‘যেখানে দেশের সব কারাগারের ধারণক্ষমতা ৩৩ হাজার। তবে উনার ৪৯ হাজার নেতাকর্মী কোথায় আছেন? কোন দেশে আছেন?’- খালেদার প্রতি প্রশ্ন রাখেন নাসিম।

 প্রতিক্ষণ/এডি/ফাহিম


আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G