কৌতুক অভিনেতা পাপ্পু আর নেই

প্রকাশঃ জুন ২৯, ২০১৫ সময়ঃ ২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Pappu_BGম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা রাশেদ মাহমুদ পাপ্পু আর নেই। পাপ্পু নামেই তিনি সবার কাছে পরিচিত ছিলেন। সোমবার (২৯ জুন) লালবাগের নিজ বাসায় ভোর চারটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি পাঁচ বছরের একটি ছেলে রেখে গেছেন।

পাপ্পুর এক সহকর্মী বলেন, ‘সেহরী খাওয়া শেষে পাপ্পু বুকে অল্প ব্যথা অনুভব করে। তারপর পাপ্পু ও তার স্ত্রী ঔষধ আনতে নিচে যেতে চায়। নিচে যাওয়ার আগে পাপ্পু বাথরুমে যায়। বাথরুমে গিয়ে সেখানেই মৃত্যুবরণ করে।’

আজ বাদ জোহর লালবাগ হাজী দেওয়ান মসজিদে তার নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে প্রয়াত এ অভিনেতাকে দাফন করা হয়েছে।

জনপ্রিয় এ কৌতুক অভিনেতা বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’ দিয়ে দারুণ জনপ্রিয়তা পান। এরপর মোল্লা লবণের সেই বিজ্ঞাপন আজও সবাইকে স্মরণ করিয়ে দেয় পাপ্পুর কথা। মানুষ হাসানোই তার কাজ। এ ছাড়া তার অসংখ্য কৌতুকের অডিও অ্যালবামও প্রকাশিত হয়েছে।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G