ভোগান্তিতে একাদশে ভর্তি কার্যক্রম

প্রকাশঃ জুন ২৯, ২০১৫ সময়ঃ ৬:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

full_2017233256_1435579744অবশেষে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয় সোমবার রাত ১২টা ৪০ মিনিটে। কিন্তু ভর্তি কার্যক্রম শুরুর প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

আবেদনের বাইরে কলেজে সিট দিয় দেয়া,  ছেলে শিক্ষার্থীকে মেয়ে শিক্ষার্থী বানিয়ে দেয়াসহ নানা সমস্যার ফলে কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের এখন ছুটতে হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডে।

তবে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পরেও  সকাল থেকে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিককে তার কার্যালয়ে দেখা যায়নি।

ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ড. আশফাকুল সালেহীন শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়ে বলেন, ‘আমরা সব অভিযোগ আমলে নিচ্ছি। যতদ্রুত সম্ভব আমরা সমাধানের চেষ্টা করছি।’

শিক্ষা সচিব নজরুল ইসলাম খান ফল প্রকাশের পর জানিয়েছেন,একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করেছিল ১১ লাখ ৫৬ হাজার ২২৪ শিক্ষার্থী। তারা মোট ৩০ লাখ ৭৬ হাজার ৭৭৩টি আবেদন করেছিল। এরা এক থেকে পাঁচটি কলেজে আবেদন করেছিল। এদের মধ্যে প্রথম মেধাতালিকায় নাম এসেছে ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ শিক্ষার্থীর। এদের জন্য একটি করে কলেজ নির্দিষ্ট করা হয়েছে। বাকিরা দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের পর কলেজে ভর্তি হবে।

ভর্তি  কার্যক্রম শেষ হওয়ার আগেই ১ জুলাই থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে যাবে এবং ভর্তি কার্যক্রম চলবে ২ জুলাই পর্যন্ত।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G