রিমান্ড আবেদন নামঞ্জুর পাপিয়ার

প্রকাশঃ জুন ৩০, ২০১৫ সময়ঃ ১১:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Papia-sent-ot-jail_গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

সাবেক এই সংসদ সদস্য হাইকোর্টে জামিনে থাকায় শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান তার রিমান্ড নামঞ্জুর করেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ এ মামলাটি দায়ের করে।

গত ১৬ জুন হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৯ মামলায় পাপিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে পল্টনের পাঁচ মামলায় ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান, লালবাগের এক মামলায় ঢাকা মহানগর হাকিম মাহাবুবুর রহমান এবং মিরপুরের তিন মামলায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G