রাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী কাজী আমিনুল ইসলাম লিংকনের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তারা এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বভিাগীয় শিক্ষার্থী শাহজাহান সিরাজ সম্রাট, এনায়েত কবীর, আসিফ খালিদ, মুহিদুল ইসলাম শান্ত, শামীম এবং আরাফাত প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত পুলিশ সধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়ার পরিবর্তে তুচ্ছ বিষয় নিয়ে শিক্ষার্থীকে নির্মম অত্যাচার চালিয়েছে। নির্যাতন করেই ক্ষান্ত হয়নি তাকে থানায় নিয়ে আটক করেও রাখা হয়েছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পুলিশ সদস্যরা কিভাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে এমন আচরণ করে তা আমাদের বোধগম্য হয় না। মানববন্ধন থেকে এ ঘটানয় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়ছে। পরে সেখানে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে তারা।
প্রতিক্ষণ/এডি/জুয়েল
























