মিশরে ৩০ সৈন্যসহ নিহত ৫২

প্রকাশঃ জুলাই ১, ২০১৫ সময়ঃ ৪:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

Sinhai1435739565মিশরের সিনাই উপদ্বীপে সন্দেহভাজন জিহাদিদের হামলায় দেশটির ১১ সেনাসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কিছু সৈন্য ও বেসামরিক লোক। হামলায় ২২ সন্ত্রাসীও নিহত হয়েছেন।

বুধবার সিনাইয়ের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার অন্তত পাঁচটি সেনা তল্লাশি কেন্দ্রে এ হামলা চালানো হয়। গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে চালানো এ হামলায় অংশ নেয় ৭০ জনেরও বেশি সন্ত্রাসী।

নিরাপত্তা বাহিনী সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, জঙ্গি ‍তৎপরতায় অস্থিতিশীল উত্তর সিনাই ছাড়াও শেখ জুয়েদ শহরের একটি থানায়ও হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। অবশ্য, এখানকার হামলায় কেমন হতাহত হয়েছে তা জানা যায়নি। সন্ত্রাসীদের হামলায় ৩০ সেনা নিহত হওয়ার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশরীয় প্রতিরক্ষা বিভাগ দাবি করে, সেনাবাহিনীর প্রতিরোধের মুখে ২২ সন্ত্রাসীও নিহত হয়েছে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G