বাকৃবিতে বিএনপিপন্থি শিক্ষকদের নতুন কমিটি

প্রকাশঃ জুলাই ১, ২০১৫ সময়ঃ ৬:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

agriculture versityবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’ এর ২০১৫-১৬ বছরের জন্য ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বুধবার সোনালী দলের সদ্য বিদায়ী সভাপতি  এবং সাধারণ সম্পাদক  কতৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটির সভাপতি হয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব আলম এবং কোষাধ্যক্ষ করা হয়েছে অধ্যাপক ড. মো. শওকত আলীকে। কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ড. ছাদেকা হক, যুগ্ম সম্পাদক ড. মোছাব্বির আহাম্মদ ও ড. মো. আসির হোসেন, দফতর ও প্রচার সম্পাদক ড. মুরাদ আহমেদ ফারুক, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. শাহরোজ মাহেন হক এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. মোহাম্মদ আলী হোসেন।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, অধ্যাপক ড. মো. জহির উদ্দীন, অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, অধ্যাপক ড. মাহবুব মোস্তফা, অধ্যাপক ড. মো. আবদুল কুদ্দুছ, অধ্যাপক ড. মোরশেদ আলম, অধ্যাপক ড. মো. আবু হাশেম, অধ্যাপক ড. মোস্তফা আলী রেজা হোসেন ও ড. কাজী ফরহাদ কাদির।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G