রোকেয়া হলের ২ শিক্ষিকার পদত্যাগের দাবি

প্রকাশঃ জুলাই ২, ২০১৫ সময়ঃ ১০:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

full_777155741_1433522372-300x168ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের  ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করায় দুই খণ্ডকালীন আবাসিক শিক্ষিকার পদত্যাগের দাবি জানিয়েছেন হলের সাধারণ ছাত্রীরা।

ছাত্রীদের মাঝে নিম্নমানের ইফতার বিতরণকে কেন্দ্র করে হলের ছাত্রীরা বুধবার সন্ধ্যার পর থেকে হলের গেটে অবস্থান নিয়ে হলের আবাসিক শিক্ষিকা রওশন আক্তার এবং উসমিতা আফরোজের পদত্যাগের দাবি জানান। পাশাপাশি হলের কোনো শিক্ষিকা যেন ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার না করেন সেই দাবিও জানান।

ওই হলের  আদিবা নামের এক ছাত্রী সাংবাদিকদের জানান, প্রতিবছর রমজান মাসের যেকোনো একদিন ঢাবির প্রতিটি হলের ছাত্র-ছাত্রীদের মাঝে হলের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়। আমাদের হলে আজ (বুধবার) যে ইফতার সামগ্রী বিতরণ করা হয় তা ছিল খুবই নিম্ন মানের। ছাত্রীরা প্রথমেই এর বিরোধিতা করেন। এ বিষয়ে কথা বলতে গেলে আবাসিক শিক্ষিকারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। তাঁরা আমাদের শায়েস্তা করার জন্য হলের ভেতরকার ক্যান্টিন, দোকান বন্ধ করে দেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ সাংবাদিকদের বলেন,আমরা ছাত্রীদের বলেছি যে আগামীকাল ওই দুই শিক্ষিকা হলের আবাসিক শিক্ষিকার পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেবেন অন্যথায় আমি নিজেই ব্যবস্থা নিব।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G