সুস্থ্য হচ্ছেন রাজ্জাক

প্রকাশঃ জুলাই ২, ২০১৫ সময়ঃ ৪:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

Razzakশ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নায়ক রাজ রাজ্জাকের লাইফ সার্পোট সরিয়ে নেয়া হয়েছে। এখন স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন কিংবদন্তি এই অভিনেতা।

বৃহস্পতিবার, দুপুর ২ টার পরে ভেন্টিলেশন মাস্ক খুলে দেওয়া হয়েছে। তিনি এখন আগের তুলনায় অনেক সুস্থ আছেন। এমনটাই জানিয়েছেন তার ছোট ছেলে সম্রাট।

এ প্রসঙ্গে সম্রাট জানান, ‘বাবা এখন স্বাভাবিক আছেন। মাস্ক খুলে দেয়ার পরে বাবা সবার কথা জিজ্ঞেস করছেন। আরো কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে।’

এর আগে সকালে দুই বাংলার জনপ্রিয় এ অভিনেতাকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় মন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজ নেন বলে জানান সম্রাট।

গত ২৬ জুন, শুক্রবার রাত ৮টার দিকে নায়করাজকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সন্ধ্যায় শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। বর্তমানে তিনি ডা. আদনান ইউসুফ চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন।

৭৩ বছর বয়সি নায়ক রাজ্জাক দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছেন।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G