জনগণের ভয়ে নির্বাচন দিচ্ছে না আ’লীগঃ খালেদা

প্রকাশঃ জুলাই ২, ২০১৫ সময়ঃ ৮:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaledaআওয়ামী লীগ বিচার আর জনগণের ভয়ে নির্বাচন দিতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে ২০দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপারসন ইফতার মাহফিলে এসে পৌঁছান। এরপর কয়েক মিনিট বক্তব্য রাখেন।

খালেদা জিয়া বলেন, বিচার আর জনগণের ভয়ে আওয়ামী লীগ নির্বাচন চায় না। তারা ভয় পায়।

সংগঠনের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির বর্তমান মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান খান রিপনসহ ২০দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা। এছাড়াও ইফতারে বিএনপিপন্থি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G