বাইক উড়বে আকাশে !

প্রকাশঃ জুলাই ৪, ২০১৫ সময়ঃ ৫:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

The-Paravelo-XploreAir-X1-009হোভারবাইক ! যা জলে স্থলে তো বটেই, আকাশেও উড়তেও সক্ষম। তবে দুঃখজনক হলেও সত্যি যে, আপাতত শুধু সামরিক কাজেই যানটি ব্যবহৃত হবে, মার্কিন সেনাবাহিনী তাদের নিজেদের জন্য এ ধরনের বাইক তৈরির ঘোষণা দিয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

ব্রিটিশ প্রতিষ্ঠান ‘ম্যালয় অ্যারোনটিক্স’ আর মার্কিন প্রতিষ্ঠান ‘সার্ভিস’-এর যৌথ গবেষণায় এই হোভার বাইক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র টিমোথি ভং। তাঁর মতে, তিন থেকে পাঁচ বছরের মধ্যেই মার্কিন বাহিনী পুরোদমে এই বাইক ব্যবহার করা শুরু করবে। আপাতত শুধু গোয়েন্দাগিরির কাজেই ব্যবহার করা হবে এই হোভার বাইক। বাইকটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১৭০ মাইল। এতে রয়েছে ১২০০ সিসির বিএমডব্লিউ ইঞ্জিন। গ্যাসোলিনে চালিত বাইকটির ওজন প্রায় ১১৫ কিলোগ্রাম, এটি ১০ ফুট লম্বা, আর প্রায় ৪ ফুট চওড়া। এটি প্রায় ১০ হাজার ফিট ওপরে উড়তে সক্ষম এবং একবার তেল নিয়ে ৯৩ মাইল পর্যন্ত যেতে পারে।

আপাতত শুধু সামরিক বাহিনীর জন্য তৈরি করা হলেও হতাশ হওয়ার কিছু নেই, এই হোভার বাইক অদূর ভবিষ্যতে বেসামরিক খাতে ব্যবহারের জন্য বাজারে ছাড়া হবে। একেকটির দাম পড়তে পারে ৫০ থেকে ৬০ হাজার মার্কিন ডলার।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G