প্রেমিকা খুঁজে দিলেই পুরস্কার !

প্রকাশঃ জুলাই ৭, ২০১৫ সময়ঃ ১১:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

প্রেমিকাপ্রেমিক এবার প্রেমিকা খুঁজে দেওয়ার বিনিময়ে পুরস্কারের ঘোষণা দিলেন । একেবারে নগদ ১০ হাজার ডলার (পৌনে আট লাখ টাকা) পুরস্কার! ঘোষণাটি দিয়েছেন যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের ২৯ বছর বয়সী রেন লু ইউ। হার্ভার্ড বিজনেস স্কুল থেকে স্নাতক ডিগ্রি নিয়ে বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন।

জানা গেছে, গত দশ মাসে তিনি ৩০ জন মেয়ের সঙ্গে ডেট করেছেন। তবে এর সবগুলোই ব্যর্থ হয়েছে। কোনো মেয়েই মন মতো হয়নি। শেষে পরিস্থিতি থেকে উত্তরণে ইউ একটি ওয়েবসাইট খুলেছেন।

এই ওয়েবসাইটেই তিনি পুরস্কারের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘ফাইন্ড মি এ গার্লফ্রেন্ড অ্যান্ড আই উইল প্যে ইউ টেন থাউজেন্ড ডলারস’ (আমাকে একজন প্রেমিকা খুঁজে দাও, আমি তোমাকে ১০ হাজার ডলার পুরস্কার দেব)।
বেশ কয়েকজন রসিকতা করে বলেছেন, প্রেমিকা পেয়ে রেন লু ইউ আসলে নিজেকেই পুরস্কৃত করতে চেয়েছেন। তবে অনেকেই বলছেন, সৎভাবেই তিনি ঘোষণাটা দিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G