যাকাতের কাপড় নিতে গিয়ে নিহত ৩৫ (ভিডিও)

প্রকাশঃ জুলাই ১০, ২০১৫ সময়ঃ ৯:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

moymonshing-thereport24.com_88155ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে গিয়ে ভীড়ের মধ্যে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫ জন যাকাতপ্রার্থী।শহরের নূরানী জর্দা ফ্যাক্টরিতে  শুক্রবার ভোর ৫টার দিকে  এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত অর্ধশতাধিক নারী-পুরুষ। আহতদের   ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ভ্যান চালক দুলাল  জানান ,নূরানী জর্দা ফ্যাক্টরির মালিক ধর্ণাঢ্য মো: শামীম প্রতি বছরই যাকাত দেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সেহরির পরপরই যাকাতের কাপড় বিতরণের উদ্দেশ্যে জর্দা ফ্যাক্টরির গেট খোলা হয়। এ সময় কয়েক হাজার নারী পুরুষ এক সঙ্গে হুড়োহুড়ি করে গেটের ভেতর ঢুকতে চাইলে পদদলিত হন শতাধিক মানুষ।

ঘটনার পর জর্দা ফ্যাক্টরির মালিক মো: শামীমসহ তার ৬-৭ জন কর্মচারীকে আটক  করে থানায় নিয়ে গেছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি প্রতিক্ষণ ডট কমকে নিশ্চিত করেছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G