রাজধানীতে নিহত ৩

প্রকাশঃ জুলাই ১১, ২০১৫ সময়ঃ ৮:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

dhaka muderরাজধানীর মিরপুর ও পল্লবীতে পৃথক ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাতে এসব ঘটনা ঘটে।

মিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) সরদার নিজামুল হক জানান, শুক্রবার রাত ১২টার দিকে কল্যাণপুর শহীদ মিনার রোড এলাকায় ছোট ভাই লিয়াকত আলী ও বড়বোন নিলুফা বেগম (৪০) মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান নিলুফা। এ ঘটনায় লিয়াকত আলী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। নিহত নিলুফার স্বামীর নাম আব্দুল মাজেদ। নিলুফা মিরপুর কলোনি এলাকায় থাকতেন।

অপরদিকে, মিরপুর থানার কল্যাণপুর ৮নং পোড়া বস্তিতে ফেলানি (৩০) নামে এক ভিক্ষুক রাত সাড়ে ১০টার দিকে বিষপানে আত্মহত্যা করেন। নিহত ফেলানির স্বামীর নাম শাহজাহান। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য দু’টি মরদেহই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া, পল্লবী থানার কালশী রোড এলাকায় শুক্রবার  (১০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. শাহনুর ইসলাম শিমুল (২৮) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক জরুরি বিভাগের পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস প্রতিক্ষণকে শাহনুর নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G