পরীক্ষায় নকল করার পোষাক! (ভিডিওসহ)

প্রকাশঃ জুলাই ১১, ২০১৫ সময়ঃ ১০:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

নকলপুরো পৃথিবীতেই বছরের পর বছর ধরে চলছে নকল করে পাশ করার বিষয়টি । কাগজে, রুলারে বা হাতে টুকে নকল এখন ব্যাকডেটেড। নকল করতে লেখা বা কাগজের কোনো দরকারই পড়ছে না আর। বদলেছে নকলের কৌশল।

এই টেক-স্যাভি প্রজন্মের জন্যই তাই বাজারে এসেছে এক অভিনব ‘নকল করার’ পোষাক! এই গেঞ্জির মত এই পোষাক শার্টের নিচে পরে থাকা যাবে। দেখে বোঝার সাধ্য নেই এই সাধারণ-দর্শন গেঞ্জির ভেতরে রয়েছে অত্যাধুনিক কলকব্জা।

মাইক্রোফোন, সেলফোন, রিসিভার সব কিছু রয়েছে এই গেঞ্জিতে। এটি পরে পরীক্ষার হলে বসে যে কেউ প্রশ্ন জানাতে পারবেন দূরে থাকা কাউকে। ওপাশ থেকে আসা উত্তর চুপচাপ শুনতে শুনতে লিখেও ফেলতে পারবেন পরীক্ষার খাতায় বা কম্পিউটারে। কেউ কিচ্ছুটি টের পাবে না। চিটিং ভেস্ট নামে মার্কিন বাজারে ইতোমধ্যেই ছাড়া হয়েছে এই গেঞ্জি। তা এর নৈতিকতা নিয়ে যত কথাই হোক না কেন!

ভিডিওতে দেখে নিন এই অত্যাধুনিক নকল করা গেঞ্জির কলাকৌশল।


প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G