রাজন হত্যাঃ পাঁচ দিনের রিমান্ডে মুহিত

প্রকাশঃ জুলাই ১৩, ২০১৫ সময়ঃ ১২:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

Pic-Rajon20150712213415সিলেটে শেখ সামিউল আলম রাজন নামে ১৩ বছরের শিশুকে ‘চোর’ অপবাদে  খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে নির্মমভাবে হত্যা মামলার  অন্যতম আসামি মুহিত আলমের (৩২) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার সকাল সাড়ে ১০টায়  সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে এ মামলার  আরেক আসামি ইসমাঈল হোসেন আবলুকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার ভোরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জালালাবাদ থানা এলাকার লামাকাজি মিরেরগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ইসমাইল হলো  শিশু রাজন হত্যার প্রধান আসামি মুহিত আলমের তালতো ভাই।

সোমবার সকালে  জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন এ তথ্য জানান।

পলাতক আসামিদের ধরতে ও মামলার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহকে প্রধান করে চার সদস্যের পুলিশের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

 

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G