ঈদে মোশারফের নাটক ‘কোন ব্যাপার না’

প্রকাশঃ জুলাই ১৩, ২০১৫ সময়ঃ ২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

karimচিত্রনায়িকা নিপুনের কাছে ইংরেজী শিখছেন মোশাররফ করিম। ভাবতে অবাক লাগলেও, এমন দৃশ্যের দেখা মিলবে আসছে ঈদের বিশেষ একটি নাটকে। কোন ব্যাপার না বলে সমস্যাকে এড়িয়ে যাওয়ার প্রবনতা আছে আমাদের অনেকের। তবে এটাই হতে পারে অনেক বড় সমস্যার কারণ। এমন ভাবনা থেকেই রাইয়ান মাহমুদ উজ্জল নির্মিত ঈদের নাটক ‘কোন ব্যাপার না’।

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ঈদের জন্য নির্মিত সাত পর্বের এই ধারাবাহিকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তাজিন আহমেদ, নিপুন, শিরিন আলম, মাহমুদুল ইসলাম মিঠু ও তুষার খানসহ অনেকে। ছয়দিনে ঢাকার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির দৃশ্যায়ন। ঈদে একটি বেসরকারী টেলিভিশনে প্রচারিত হবে এটি।

প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G