চবি ছাত্রলীগের কমিটি ঘোষণা

প্রকাশঃ জুলাই ২০, ২০১৫ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৭ পূর্বাহ্ণ

রকিব কামাল

ঘোষণাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। সোমবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্রলীগের কেন্দ্রীয় কাউন্সিলকে সামনে রেখে এক বছরের জন্য ঘোষণা করা হয় চবি ছাত্রলীগের কমিটি। চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপুকে সভাপতি এবং সাবেক কার্যনির্বাহী সদস্য ফজলে রাব্বি সুজনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আরিফুর রহমানকে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, এ এম শাহাদাৎ হোসেন জুয়েল ও যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আলমগীর টিপু প্রতিক্ষণ ডট কমকে বলেন, চট্টগ্রামের মেয়র বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে ডিজটাল বাংলাদেশ বির্নিমাণে আমার চেষ্টা অব্যাহত থাকবে। চবি ছাত্রলীগকে সামনে এগিয়ে নিতে শিবির বিরোধী আন্দোলনে সকলকে নিয়ে এক সাথে কাজ করবো।

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল প্রতিক্ষণ ডট কমকে জানান, এক বছরের জন্য কমিট ঘোষণা করা হল। কেন্দ্রীয় কাউন্সিলের পর পূর্ণ কমিটি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, গত বছর ১০ জুন ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর কেন্দ্রীয় কমিটি চবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। দীর্ঘ এক বছর পর চবি শাখার কমিটি ঘোষণা কারায় স্বস্থি প্রকাশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G