স্যামসাং এর নতুন ট্যাব বাজারে

প্রকাশঃ জুলাই ২০, ২০১৫ সময়ঃ ৬:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক , নতুন ট্যাব , পাতলা ও হালকা

দক্ষিণ কোরিয়াভিত্তিক তথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং পাতলা ও হালকা ওজনের ট্যাব ছেড়েছেদক্ষিণ কোরিয়াভিত্তিক তথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং পাতলা ও হালকা ওজনের ট্যাব ছেড়েছে। এই নতুন ট্যাবটি আইপ্যাডকে সহজে টেক্কা দেবে বলে বিশ্বাস প্রতিষ্ঠানটির।

৯.৭ ও ৮ ইঞ্চি দুই পর্দার এস২ নামের ট্যাবটি আগের ট্যাবের চেয়ে কিছুটা ভিন্নতা রয়েছে বলে জানিয়েছে স্যামসাং।

সুপার অ্যামেলেড পর্দার এস২ ট্যাবে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, দীর্ঘ সময় ব্যবহার উপযোগী ব্যাটারি। ৩২ ও ৬৪ গিগাবাইট দুই অভ্যন্তরীণ ধারণক্ষমতায় পাওয়া যাবে ট্যাব দু’টি।

পর্দার আকারের ওপর ভিত্তি করে এর ওজন হচ্ছে তিনশ’৮৯ বা দু’শ ৬৫ গ্রাম।

আকারের দিক থেকে মেটাল ট্যাবলেটের মধ্যে এটিই সবচেয়ে পাতলা ও হালকা বলে দাবি স্যামসাংয়ের।

তবে এর মূল্যের বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। এছাড়া কবে থেকে ট্যাবটি বাজারে পাওয়া যাবে সে বিষয়েও কিছু জানা যায়নি।

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G