সিরাজগঞ্জে ফের সড়ক দুর্ঘটনা

প্রকাশঃ জুলাই ২১, ২০১৫ সময়ঃ ১০:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৯ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

সড়কমাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আরো ৫ জনের। সোমবার রাত ১টার দিকে যাত্রীবাহী একটি বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪জনসহ ৫ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, কামারখন্দ উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০), তার শ্বশুর আব্দুল রাজ্জাক (৬০), শালিকা রোজিনা খাতুন (১৭) ও সমুন্দির বউ কমলা বেগম (২৫)। তবে তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, কড্ডার মোড় থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা বেলকুচি যাচ্ছিল। অটোরিকশাটি মুলিবাড়ি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলবই চালকসহ তিন অটোরিকশা যাত্রী নিহত হয়। আহত ৩ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন মারা যায়। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার ঈদের পরের দিন একই স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হয়।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G