শনিবার থেকে মুখরিত জাবি ক্যাম্পাস

প্রকাশঃ জুলাই ২৪, ২০১৫ সময়ঃ ১২:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ক্যাম্পাসগ্রীষ্মকালীন ছুটি, রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৬ মে থেকে ২৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। দীর্ঘ দুই মাসের ছুটি শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলছে শনিবার।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দশদিনের জন্য বন্ধ ছিল। ২২ জুলাই বুধবার সকাল থেকে আবাসিক হলগুলো ছাত্রদের জন্য খুলে দেওয়া হয়।

ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আড্ডায় প্রাণবন্ত হতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইট, বটতলা, প্রান্তিক গেইট, শহীদ মিনারসহ বিভিন্ন জায়গা।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G