ছাত্রলীগের নেতা নির্বাচনে ভোট পদ্ধতি

প্রকাশঃ জুলাই ২৫, ২০১৫ সময়ঃ ২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

shikhযারা পড়াশোনায় মনোযোগী ও নিয়মিত ছাত্র ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার দুপুরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এ উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগ। ছাত্রলীগ যেন আদর্শ নিয়ে চলে। আদর্শহীন সংগঠন ব্যক্তি ও জাতির স্বার্থ রক্ষা করতে পারে না। আজকের ছাত্রলীগের নেতারাই আওয়ামী লীগের নেতৃত্বে আসবে। আমি নিজেও ছাত্রলীগের কর্মী ছিলাম। আমাকে কোনো দিন কেন্দ্রীয় কমিটিতে পদ দেওয়া হয় নাই।

তিনি আক্ষেপ করে বলেন, আমি দেশের দুঃসময়ে রাজপথে ছিলাম, স্কুলের দেয়াল টপকিয়ে মিছিলে যেতাম, ৬ দফা ঘোষণার সময় ১৯৬৬ সালে বদরুন্নেছা কলেজের ভিপি ছিলাম কিন্তু আমাকে কেন্দ্রীয় কমিটিতে রাখা হয় নাই। তাই সবাইকে ত্যাগের মহিমা নিয়ে ছাত্রলীগ করতে হবে। আওয়ামী লীগের ত্যাগের মহিমা আছে বলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। ছাত্রলীগকেও ত্যাগের মহিমা নিয়ে এগিয়ে যেতে হবে।

ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

এর আগে সকাল ১১টায় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করেন। রবিবার ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G