নকল করার গেঞ্জি!

প্রকাশঃ জুলাই ২৬, ২০১৫ সময়ঃ ১:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৩ অপরাহ্ণ

প্রযুক্তি ডেস্ক

gএক সময় আমাদের দেশে পাবলিক পরীক্ষাগুলোতে নকলের মহামারী দেখা যেত। এখন এই নকলের প্রকোপ কমে গেলেও নকল করার নতুন নতুন বুদ্ধি-কৌশলের আবির্ভাব ঘটছে প্রতিনিয়ত। কাগজে, রুলারে বা হাতে টুকে নকল এখন ব্যাকডেটেড। নকল করতে লেখা বা কাগজের কোনো দরকারই পড়ছে না আর।

এই টেক-স্যাভি প্রজন্মের জন্যই তাই বাজারে এসেছে এক অভিনব ‘নকল করার’ গেঞ্জি! চিটিং ভেস্ট নামে মার্কিন বাজারে ইতোমধ্যেই ছাড়া হয়েছে এই গেঞ্জি।  এই গেঞ্জি সাধারণ গেঞ্জির মতোই শার্টের নিচে পরে থাকা যাবে। দেখে বোঝার সাধ্য নেই এই সাধারণ-দর্শন গেঞ্জির ভেতরে রয়েছে অত্যাধুনিক কলকব্জা।

মাইক্রোফোন, সেলফোন, রিসিভার সব কিছু রয়েছে এই গেঞ্জিতে। এটি পরে পরীক্ষার হলে বসে যে কেউ প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন দূরে থাকা বন্ধুকে। ওপাশ থেকে আসা উত্তর চুপচাপ শুনতে শুনতে লিখেও ফেলতে পারবেন পরীক্ষার খাতায় বা কম্পিউটারে। কেউ কিচ্ছুটি টের পাবে না।

ন্যায়-অন্যায়ের প্রশ্নটি থাকলেও গেঞ্জিটি যে চমকপ্রদ সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G