চিকিৎসার জন্য চেন্নাইয়ে দিতি
নিজস্ব প্রতিবেদক
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা দিতি । ঈদের আগে থেকেই নতুন দু’টি ধারাবাহিক নাটক এবং একটি ছবির শুটিং চলাকালীন সময়ে তিনি অসুস্থবোধ করেন।
এক সময়ের সাড়া জাগানো এ চিত্রনায়িকা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসায় আশানুরুপ কোন ফল না পেয়ে শনিবার দুপুরের ফ্লাইটে ভারতের চেন্নাইয়ে পাড়ি জমান। সেখানে একটি হাসপাতালে বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকলেও কী সমস্যায় ভুগছেন দিতি , এ বিষয়ে এখনো তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।
ঈদের আগে থেকেই দিতি শারীরিকভাবে অসুস্থ থাকার কারনে এবারের ঈদে কোনো নাটক বা টেলিফিল্মে দেখা যায়নি তাকে।
তিনি ভারতের উদ্দেশে রওনা দেয়ার আগে নিজের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন ।
প্রতিক্ষণ/এডি/মেহেদী
























