নতুন বিজ্ঞাপনে অপু বিশ্বাস

প্রকাশঃ জুলাই ২৮, ২০১৫ সময়ঃ ১২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

oooooooooooooছোট পর্দায় আবার দেখা যাবে চিত্র নায়িকা অপু বিশ্বাসকে। চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করবেন বলে জানা যায়। একটি ফ্রিজের বিজ্ঞাপনে কাজ করার জন্য সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। ৭ আগস্ট বিজ্ঞাপনটির শুটিং করবেন তিনি।

বিজ্ঞাপনটি পরিচালনা করছেন সেলিম রেজা। বিজ্ঞাপনে একক মডেল হিসেবেই দেখা যাবে অপুকে। নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ভিন্ন একটি ভাবনা নিয়ে এটি নির্মাণ হচ্ছে। স্ক্রিপ্ট পছন্দ হওয়ায় কাজ করছি। কোথায় শুটিং হবে তা এখনও বলতে পারছি না। নির্মাতা লোকেশন দেখছেন। এফডিসিতেও হতে পারে। আশা করছি ঈদের ছবির সফলতার পর দর্শকরা আমাকে ভিন্ন আমেজে দেখতে পাবেন।

নির্মাতা বলেন, আমার ভাবনার সঙ্গে অপু বিশ্বাসকে মানাবে। তাই তাকে কাস্ট করেছি। কিছুদিনের মধ্যেই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে। প্রসঙ্গত, অপু বিশ্বাস এর আগে একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। বিস্কুটের বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবেও তাকে দেখা গেছে।

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G