মৌয়ের নায়ক জুয়েল
বিনোদন ডেস্কঃ
খ্যাতিমান মডেল ও টিভি অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। কিন্তু আজ পর্যন্ত তাকে বড় পর্দায় দেখা যায় নি। কিন্তু এবার বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছেন মৌ। মেগাসিটির ভ্যাগাবন্ড নামের ছবিতে অভিনয় করবেন তিনি। ছবিতে তার নায়ক হবেন মঞ্চকর্মি ও ছোট পর্দার তরুণ অভিনেতা জুয়েল জহুর।
নেকাব্বরের মহাপ্রয়াণ দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেন জুয়েল জহুর। এরপর কাজ করেন আরও বেশ কয়েকটি সিনেমায়। আর এইবার এই তরুণ অভিনেতা কাজ করবেন মৌ এর বিপরীতে।
এ বিষয়ে জুয়েল বলেন, ‘মেগাসিটির ভেগাবন্ড’-এ আমরা সিনেমার নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করছি। যেখানে আমাদের দুজনের বয়সের পার্থক্যটা শেষ পর্যন্ত আমাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায়নি।’ জানা গেছে, হাজার পর্বের একটি মেগাসিরিয়ালের গল্পেও জুয়েল ও মৌকে চলচ্চিত্রের নায়ক-নায়িকার ভূমিকায় দেখা যাবে। আব্দুল্লাহ রানা ও বরজাহান রচিত সিরিয়ালটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন আব্দুল্লাহ রানা।
জানা গেছে, বেসরকারি চ্যানেল এটিএন বাংলার জন্য এ মেগাসিরিয়ালটি তৈরি হচ্ছে। ২০ আগস্ট থেকে নতুন এ ধারাবাহিকটির সম্প্রচার শুরু হবে।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া
























