কাল আসছে উইন্ডোজ ১০ সফটওয়্যার

প্রকাশঃ জুলাই ২৮, ২০১৫ সময়ঃ ৭:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২২ অপরাহ্ণ

প্রযুক্তি ডেস্কঃ

miমাইক্রোসফট উইন্ডোজ-১০ সফটওয়্যারটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে আগামীকাল বুধবার। প্রযুক্তিপ্রেমীদের জন্য এই সুখবর নিয়ে এসেছে মাইক্রোসফট। এছাড়া আরেকটি তথ্য যা প্রযুক্তিপ্রেমীদের আনন্দ দেবে তা হলো, উইন্ডোজ ৭ এবং এর পরের সংস্করণের উইন্ডোজ সফটওয়্যার ব্যবহারকারীরা বিনা মূল্যেই উইন্ডোজ ১০ হালনাগাদ করে নিতে পারবেন। নতুন অপারেটিং সিস্টেমটি হালনাগাদ করার পদ্ধতির বিষয়েও জানিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছেন, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম হবে অধিক দ্রুতগতির, অধিক নিরাপদ ও সহজ। নতুন এই অপারেটিং সিস্টেমে স্টার্ট বাটন ফিরে আসছে যা উইন্ডোজ ৮ থেকে সরিয়ে ফেলেছিল মাইক্রোসফট। দীর্ঘদিন ধরেই মাইক্রোসফটের নতুন এই সফটওয়্যার প্রযুক্তি বিশ্বে আলোচনার কেন্দ্রে রয়েছে। এছাড়া উইন্ডোজ ১০ এ যে সকল নতুন ফিচারসমূহ রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিজিটাল সহকারী কর্টানা ও নতুন উইন্ডোজ স্টোর। এই স্টোর থেকে যে অ্যাপ ডাউনলোড করা হবে তা উইন্ডোজ ১০ পিসি ও উইন্ডোজ ১০ ট্যাবে একইরকম অভিজ্ঞতা দেবে। এছাড়া নতুন উইন্ডোজের সঙ্গে নতুন ওয়েব ব্রাউজার এজ আনছে মাইক্রোসফট।

এবার জেনে নিন বিনামূল্যে উইন্ডোজ ১০ ডাউনলোড করার নিয়ম। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো –

১. উইন্ডোজ লোগো বা স্টার্ট বাটনে ক্লিক করতে হবে।

২. এরপর যে অ্যাপ উইন্ডোটি আসবে তাতে ‘রিজার্ভ ইয়োর ফ্রি আপগ্রেড’ ফিচারটিতে ক্লিক করতে হবে।

৩. রিজারভেশন নিশ্চিত করতে লাইভ বা আউটলুক ইমেইল অ্যাকাউন্ট দিতে হবে।

৪. যখন উইন্ডোজ রিজার্ভ প্রক্রিয়া শেষ হবে তারপর যখন নতুন সংস্করণ আসবে তখনই উইন্ডোজ হালনাগাদ হবে।

৫. হালনাগাদ সম্পূর্ণ হয়ে গেলে একটি নোটিফিকেশন আসবে।

৬. একবার ইনস্টল হয়ে গেলেই উইন্ডোজ ১০ এর অভিজ্ঞতা নেওয়া শুরু করতে পারবেন।

তবে ফ্রি বা বিনা খরচায় উইন্ডোজ ১০ আপগ্রেড করার শর্ত হচ্ছে আপনার আউটলুক বা লাইভ ইমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। মাইক্রোসফটের এই মেইল সেবাও ফ্রি।

উইন্ডোজ ব্যবহারকারীকে মনে রাখতে হবে, বিনা মূল্যে হালনাগাদ সংস্করণ পাওয়া গেলেও উইন্ডোজ ১০ এর ফাইল হবে তিন জিবির। বাংলাদেশের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীই যেহেতু মডেমে সীমিত গিগাবাইটের প্যাকেজ ব্যবহার করেন তাই এই ফ্রি সুবিধা তাদের জন্য কোন উপকার বয়ে আনবে বলে মনে হয়না। অবশ্য রিজার্ভেশন যেকোনো সময় বাতিল করা যায়। উইন্ডোজ ১০ উন্মুক্ত হওয়ার পর এক বছরের মধ্যে যেকোনো সময় আপগ্রেড করে নিতে পারবেন ব্যবহারকারীরা।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G