আলাস্কায় ভূমিকম্প

প্রকাশঃ জুলাই ২৯, ২০১৫ সময়ঃ ১২:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্কঃ

1433481081যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এ তথ্য জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে আলাস্কার রিডট ভলকানো থেকে ৪৪ মাইল দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পের পর তৎক্ষণিক কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া ভূমিকম্পের পর প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যায় নি।

এর আগে গত সোমবার (২৭ জুলাই) আলাস্কার নিকোলাস্কি এলাকা থেকে ৭৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G