মিশরে অগ্নিকান্ডে ২৫ জনের মৃত্যু

প্রকাশঃ জুলাই ২৯, ২০১৫ সময়ঃ ১:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্কঃ

অগ্নিকান্ডেমিশরের রাজধানী কায়রো্র উত্তরাঞ্চলে একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকান্ডে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডে আহত হয়েছেন আরো ২২ জন। স্থানীয় সরকারি কর্মকর্তারা এসব তথ্য দেন।

সিলিন্ডারের গ্যাস বিস্ফোরণ থেকে আল-ওবাউর শহরে ওই কারখানার তিনতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। পরে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা অপর্যাপ্ত থাকায় এটি সরকারের নিরাপত্তা সনদ পায়নি।

উল্লেখ্য যে, একই দিনে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়াতে পৃথক এক অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G