বোমাসহ রাজধানীতে শিবির সভাপতি আটক

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ১০:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

হেনকাপবনানী থানা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান ও তার ৪ সহযোগীকে রাজধানীর মহাখালী থেকে বোমাসহ আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে মহাখালীর টিবি গেইট এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য বোমা তৈরি করা হচ্ছে- এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তাদেরকে আটক করা হয়।

এ সময় আটকদের কাছ থেকে ১৩০টি ককটেল, ১ কেজি গান পাউডার, ২ লিটার পেট্রল, ৩ কেজি লোহার কাঁটা ও ১০টি স্কচটেপ উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।

প্রতিক্ষণ/এডি/বীণা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G