নারায়ণগঞ্জ নগর বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ১০:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

bnp kamalনারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সকাল ৮টায় শহরের হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে সাম্প্রতিক অবরোধে পুলিশের ওপর হামলা, যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দ্রুত বিচার আইনসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সকালে এম সার্কাস এলাকায় মিছিল করার সময়ে এটিএম কামালকে গ্রেফতার করা হয়।

প্রতিক্ষণ/এডি/রেনুকা

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G