রাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল
রাবি প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মিছিলটি ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় এখানে উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সহ-সভাপতি মেহেদী হাসান, আতিকুর রহমান সুমন, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি অর্ণা জামান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহ প্রমুখ।
কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সমাবেশে মিজানুর রহমান রানা বলেন, দক্ষিন এশিয়ার বৃহত্তম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। তিনি এই বৃহত্তম সংগঠনে যোগদান করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহব্বান জানান।
প্রতিক্ষণ/এডি/তাফসির
























