ইয়াকুব মেননের ফাঁসি কার্যকর

প্রকাশঃ জুলাই ৩০, ২০১৫ সময়ঃ ৯:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

nnnnnnnnnnnnnnnnnnnnnnnnভারতের মুম্বাই সন্ত্রাসী হামলার অন্যতম হোতা ইয়াকুব মেমনের ফাঁসি আজ সকালে কার্যকর করা হয়।

সারারাতে কিছু খাননি তিনি। শুধু বলেছিলেন, আমি মরবই, শেষবার একবার মেয়েকে দেখতে চাই। রাত ৩টার সময় ঘুম থেকে তোলা হয় ইয়াকুবকে। ১৫ মিনিট বাদে গোসল করানো হয়। এরপরেই পাঁচ মিনিটের মধ্যে নতুন পোশাক পরিয়ে তৈরি করা হয়। এর মধ্যেই এসে পড়ে সকালের খাবার। জীবনের শেষ খাবার খেতে চাননি।

সাড়ে ৩টা থেকে দু ঘণ্টা ধরে ধর্মগুরুর উপস্থিতিতে করেন বিশেষ প্রার্থনা। সাড়ে পাঁচটার কিছু পরে ইয়াকুবকে সাজা পড়ে শোনানো হয়। এরপর অপরাধের পর ক্ষমাপ্রার্থনা করেন ইয়াকুব। ৫.৩৫-এ স্বাস্থ্যপরীক্ষা করে ফিট ঘোষণা করেন ডাক্তররা। ৫.৪৫-এ সেলের মধ্যে ঘুরিয়ে সহ -বন্দিদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়। সহ-বন্দিদের মধ্যে কেউ কেউ আবেগে ভেঙে পড়েন।

৬টা থেকে ৬টা ২৫ পর্যন্ত পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও বিশ্রাম করেন। ৬টা ২৫-এ তাঁর সেল থেকে ২৫ পা দূরে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। ৬.৩৫-এ ফাঁসি কাঠে ঝোলানো হয়। নিয়ম মেনে ৩০ মিনিট ঝুলিয়ে রাখার পর ৭টায় ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দেওয়া তিনটি শর্ত খতিয়ে দেখার পর ইয়াকুবের দেহ মুম্বাইয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হল। মুম্বাইয়ে নিয়ে যাওয়ার পর তার দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
২১ বছর জেলে থাকার পর মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্তর জীবন কাহিনীতে দাঁড়ি পড়ে।
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G