ব্যর্থ উইন্ডোজ ১০

প্রকাশঃ জুলাই ৩১, ২০১৫ সময়ঃ ১:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৩ অপরাহ্ণ

প্রযুক্তি ডেস্ক

windows 10২৯ এপ্রিল পৃথিবীর ১৯০টি দেশের ১৩টি শহরে একযোগে মাইক্রোসফটের নতুন সংস্করণের অপারেটিং সিস্টেম অবমুক্ত করা হয়। এতদিন ধরে উইন্ডোজ ব্যবহারকারীরা এটি ব্যবহারের জন্য উন্মুখ হয়ে ছিলেন। উইন্ডোজ ১০ আপগ্রেড করতে উঠে-পড়ে লাগেন সবাই। কিন্তু শুরুতেই হোঁচট খান ব্যবহারকারীরা। অনেকেই প্রথম দিন উইন্ডোজ ১০ আপগ্রেড করতে ব্যর্থ হন।

নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করতে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় বইয়ে দিচ্ছেন ব্যবহারকারীরা। বেশিরভাগ উইন্ডোজ ব্যবহারকারীরা জানান, উইন্ডোজ ১০ আপগ্রেড করতে গেলে ‘সামর্থিং হ্যাপেনড’ নামে একটি উইন্ডো আসছে। এরপর আর কোনো অগ্রগতি নেই। এখানেই থেমে থাকছে উইন্ডোজ ১০ সেট আপ প্রক্রিয়া।

মাহাবুব আলম নামের একজন জানান, ‘Windows 10 এবার ডাউনলোডের জন্য যত ঝামেলা করছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে, এমন ঝামেলা আগে কখনও করেনি। উইন্ডোজ থেকে ডাউনলোড করতে চাইলে মাইক্রোসফট এর ডাউনলোডার টুল ব্যবহার করে করতে হবে। কোনো ডাউনলোড ম্যানেজার ব্যবহারের সুযোগ নেই। তবে উইন্ডোজ বাদে অন্য কোনো ওস ব্যবহার করলে সেটাতে কিন্তু ঠিকই ডিরেক্ট iso ডাউনলোড করা যায়। এই সুবিধা কাজে লাগিয়ে উইন্ডোজের ব্রাউজারকে অন্য ব্রাউজার হিসেবে দেখিয়ে ডিরেক্ট iso ডাউনলোড করা যায়।’ কানাডার নাগরিক রোউস্টিম ক্যারিমভ টুইটার টুইট করেন, ‘OH: It’s going to become their new slogan: Windows 10: Something Happened.’

টুইটারে একই ধরনের টুইট করেছেন যুক্তরাষ্ট্রের লন্ডনের বাসিন্দা রজার গ্রিন। তিনি লিখেছেন, ‘I’ve just received my first #Windows10 error message. “Something Happened”. Surely destined to become a classic.’

মাইক্রোসফট জানিয়েছিল, শুরুতে মাইক্রোসফটের ইনসাইডার প্রোগ্রামাররা উইন্ডোজ ১০ এর আপগ্রেড পাবেন। এরপর আপগ্রেড হবে জেনুইন উইন্ডোজ ব্যবহারকারীরা। কিন্তু জেনুইন উইন্ডোজ ব্যবহারকারীরাও শুরুতে উইন্ডোজের ১০ এ আপগ্রেড পাননি বলে শোনা গেছে। এদিকে মাইক্রোসফট এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

প্রতিক্ষণ/এডি/সজল

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G