মাসহ দুই শিশুর বিষপান : শিশুদের মৃত্যু

প্রকাশঃ আগস্ট ২, ২০১৫ সময়ঃ ৯:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

bisবরগুনা সদর উপজেলার লেমুয়া গ্রামে স্বামীর সঙ্গে অভিমান করে শনিবার সন্ধ্যায় দুই শিশুসহ বিষপান করেছে রোজী (২৬)নামের এক গৃহবধু। ঘটনার পর তাদের সবাইকে বরগুনা জেনারেল হাসপাতালে আনা হলে রাত সাড়ে ৯টার দিকে শিশু দুটির মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় ঐ   গৃহবধুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুই শিশুর পিতার নাম রোমান পঞ্চায়েত।

তবে গৃহকর্মী হারুনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে গৃহবধু রোজী একটি বিড়াল মারার জন্য তাকে বাজার থেকে বিষ আনতে বলেন। শুক্রবার সকালে হারুন (৩০) বাজার থেকে রোজীকে বাসুডিন এনে দেন।

পরের দিন শনিবার সন্ধ্যায় গৃহবধু রোজী হারুনকে দোকান থেকে চানাচুর কিনে আনতে পাঠায়। হারুন দোকান থেকে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং ভিতরের শিশুদের কান্না শুনতে পান। এসময় তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখেন  দুই শিশুকে বিষপান করিয়ে গৃহবধু রোজী নিজেও বিষপান করেছেন।

প্রতিক্ষণ / এডি / মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G