রাবিতে ছাত্রলীগের হল কমিটি স্থগিত

প্রকাশঃ আগস্ট ২, ২০১৫ সময়ঃ ৭:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৬ অপরাহ্ণ

ক্যাম্পাস প্রতিবেদক

ru hallaসিট বাণিজ্যকে কেন্দ্র করে গভীর রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল শাখার কমিটি অনিদ্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ৩টার দিকে একথা জানান রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব।

খালেদ হাসান বিপ্লব বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সভাপতি নাজমুল হাসান সজল ও সাধারণ সম্পাদক সৈকত হোসাইনকে গঠিত কমিটিকে অনির্দিষ্টকালের জন্য স্থগিতে ঘোষণা দেয়া হয়েছে।

উল্লেখ্য, সিট বাণিজ্যকে কেন্দ্র করে শনিবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান সজল ও সাধারণ সম্পাদক সৈকত হোসাইন গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে।

এ ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত হোসাইন (অর্থনীতি-মাস্টার্স), হাসিবুর রহমান হাসিব (সমাজকর্ম-চতুর্থ বর্ষ) ও মাসুদ (অর্থনীতি- তৃতীয় বষ) আহত হন। মাসুদ নামের ওই শিক্ষার্থীর মাথার পিছনে গুরুতর জখম হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিক্ষণ / এডি / সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G