বন্দিদশা থেকে উদ্ধার ১৭৮

প্রকাশঃ আগস্ট ৩, ২০১৫ সময়ঃ ১০:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

bkগতবছর এপ্রিল মাসে নাইজেরিয়ার চিবোক থেকে যে দুই শতাধিক শিশু ও নারীকে অপহরণ করেছেল ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম, তারের মধ্যে থেকে ১৭৮ জনকে উদ্ধার করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী।

রোববার এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, ওই অভিযানে এক বোকো হারাম কমান্ডার নিহত এবং তাদের কয়েকটি শিবির ধ্বংস করা হয়েছে।

নাইজেরিয়ায় ২০১৪ সাল থেকে দু হাজার নারীসহ সাড়ে পাঁচ হাজার মানুষকে অপহরণ করেছে বোকো হারাম।চিবুকের মেয়েদের উদ্ধারে বোকো হারামের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে গত অক্টোবরে সরকার জানিয়েছিল। কিন্তু তাদের ওই দাবি নাকচ করে দিয়েছে জঙ্গি গোষ্ঠীটি।

 

প্রতিক্ষণ / এডি / মেহেদী

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G