পৈশাচিক হত্যার শিকার শিশু রাকিব

প্রকাশঃ আগস্ট ৪, ২০১৫ সময়ঃ ১০:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৫ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

karachi-girl-killed-raped-260913নির্মম ভাবে শিশু হত্যা হয়ে উঠছে এক নিত্য নৈমিত্তিক রুপ নিয়ে। মর্মান্তিক আর পৈশাচিক সেই রাজন হত্যার যেন পুনরাবৃত্তি ঘটলো খুলনা শহরে এক শিশুকে বীভৎস কায়দায় হত্যার মাধ্যমে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে।

পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত শিশুর নাম রাকিব (১২)। গ্যারেজে কাজ ছেড়ে দেওয়ার অপরাধে মোটর টায়ারে পাম্প দেওয়ার পাইপ মলদ্বারে প্রবেশ করিয়ে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় গ্যারেজ মালিক মিন্টুসহ আরো তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, মিন্টুর মোটর গ্যারেজে কাজ করত রাকিব। হঠাৎ সে কাজ ছেড়ে অন্য গ্যারেজে কাজ নেয়। এ ঘটনার পর গতকাল রাত ১০টার দিকে রাকিব তার পুরোনো কর্মস্থলের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় মিন্টু কাজ ছেড়ে দেওয়ার অপরাধে রাকিবকে ধরে এবং মোটর টায়ারের পাম্প দেওয়া মেশিনের পাইপ রাকিবের মলদ্বারে ঢুকিয়ে হওয়া দেয়। বাতাস ঢুকে রাকিবের পেট ফুলে যায়। অসুস্থ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী ও আশপাশের লোকজন গ্যারেজ মালিক মিন্টু, তার ভাই শরীফকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শী মিন্টুর মা বিউটি বেগমকেও পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যু হয়। গণপিটুনিতে আহত মিন্টু ও শরীফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি সুকুমার বিশ্বাস। রাকিবের মা আমেনা বেগম তাঁর ছেলে হত্যায় জড়িতদের বিচার চেয়েছেন।

প্রতিক্ষণ/এডি/ইমতিয়াজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G